1. shahajahanbabu@gmail.com : admin :
রেমালে ক্ষতিগ্রস্ত এলাকায় যাচ্ছেন প্রধানমন্ত্রী - Pundro TV
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৪১ অপরাহ্ন



রেমালে ক্ষতিগ্রস্ত এলাকায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আজ পটুয়াখালী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল দক্ষিণাঞ্চল সফর করছেন। বুধবার তারা প্রথমে পিরোজপুরে যান। এরপর পটুয়াখালীর কলাপাড়ায় গিয়ে সেখানেই অবস্থান করেন। পরে বরগুনা, পটুয়াখালী, খুলনা, সাতক্ষীরাসহ বাকি এলাকা পরিদর্শন করবে দলটি।

প্রতিনিধিদলে আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, কেন্দ্রীয় সদস্য গোলাম রাব্বানী চিনু, আনিসুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু প্রমুখ।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা ও মানুষজনের খোঁজ-খবর সবসময় রাখছেন। আজ প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় আসবেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আওয়ামী লীগ নেতারা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন। সরকারও মানুষের জন্য কাজ করে যাচ্ছে। ঘূর্ণিঝড়ে পটুয়াখালী, পিরোজপুরসহ দক্ষিণাঞ্চলের অনেক জেলা শহরেও পানি উঠেছিল। অবশ্য তা পরদিন নেমে গিয়েছে। তবে উপকূলবর্তী অনেক এলাকায় এখনো পানি আছে।

বাহাউদ্দিন নাছিম আরো বলেন, অনেকের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক জায়গায় জনজীবন এখনো বিপর্যস্ত। আওয়ামী লীগ জনমানুষের দল। আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেদের সর্বোচ্চ দিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST