1. shahajahanbabu@gmail.com : admin :
ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩২ - Pundro TV
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন



ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩২

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ২৭ মে, ২০২৪

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পাশাপাশি তাদের হেফাজত থেকে ৭২০ পিস ইয়াবা, ৪৭৮ গ্রাম হেরোইন, ৮৭ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ৫৯ বোতল ফেনসিডিল, ২৮ বোতল দেশি মদ ও ২ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST