1. shahajahanbabu@gmail.com : admin :
বৃষ্টি আর যানজটে নাকাল রাজধানীবাসী - Pundro TV
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন



বৃষ্টি আর যানজটে নাকাল রাজধানীবাসী

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ২৭ মে, ২০২৪

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রবিবার রাত থেকে বৃষ্টি ঝরছে রাজধানীতে। কখনো মুষলধারে কখনো ঝিরিঝিরি বৃষ্টি ঝরে। সোমবার সকাল ৮টার পর বাতাসের সঙ্গে শুরু হয় ভারী বৃষ্টি। তুমুল বৃষ্টি আর যানজটে ভোগান্তিতে পড়েছে অফিসগামী মানুষ। অফিসগামীদের পাশাপাশি স্কুল-কলেজ-মাদরাসার শিক্ষার্থী ও ফুটপাতের দোকানিরা সমস্যায় পড়েছেন। তারপরেও এক ধরনের যুদ্ধ করেই গন্তব্যে যেতে হচ্ছে নগরবাসীকে।

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অফিসগামী মানুষ বাসের জন্য অপেক্ষায় রাস্তায় দাঁড়িয়ে আছেন। কেউ বাসে উঠতে পারলেও অনেকে উপায় না পেয়ে অটোরিকশা ভাড়া করে গন্তব্যে ছুটছেন। আবার যাদের কাছাকাছি অফিস তারা হেঁটেই গন্তব্যে যাচ্ছেন। ছাতা থাকলেও তাদের শরীরের নিচ ও পেছনের অংশ ভিজে একাকার হয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST