1. shahajahanbabu@gmail.com : admin :
বৃষ্টিতে ঢাকার বায়ুমানে উন্নতি - Pundro TV
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:০০ অপরাহ্ন



বৃষ্টিতে ঢাকার বায়ুমানে উন্নতি

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ২৭ মে, ২০২৪

ঢাকায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে। সেই সঙ্গে রয়েছে বাতাসের আধিক্য। এ অবস্থায় শহরটির বাতাসের মান মাঝারি অবস্থায় রয়েছে। তবে এ সময় চরম ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী লোকজন । আজ ভোররাত থেকেই এ অবস্থা শুরু হয়েছে।

সোমবার সকাল ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ৬৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ৩২ নম্বরে উঠে এসেছে ঢাকা, যা দূষণের মাঝারি হিসেবে বিবেচনা করা হয়।

এ সময় বিশ্বের দূষিত শহরের তালিকায় ২৮০ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। এছাড়া ১৭৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাস, ১৬৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে মিসরের কায়রো, ১৫৮ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে আছে পাকিস্তানের লাহোর এবং পঞ্চম অবস্থানে থাকা ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার স্কোর ১৫৫।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST