1. shahajahanbabu@gmail.com : admin :
এসএসসির ফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর - Pundro TV
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন



এসএসসির ফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিতঃ রবিবার, ১২ মে, ২০২৪

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

রবিবার সকাল ১০টায় গণভবনে মাধ্যমিক ও সমমান পরীক্ষা ২০২৪-এর ফলাফল এবং ফলের পরিসংখ্যান প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন্নাহার চাঁপাসহ শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা।

বেলা ১১টায় নিজ নিজ প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হবে। সচিবালয়ে ফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।

গত ১৫ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১২ মার্চ। ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। সারা দেশের তিন হাজার ৭০০ কেন্দ্রে ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST