1. shahajahanbabu@gmail.com : admin :
কমতে পারে দিনের তাপমাত্রা - Pundro TV
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন



কমতে পারে দিনের তাপমাত্রা

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

সারা দেশে দিনের তাপমাত্রা কয়েক দিন ধরে ক্রমান্বয়ে কমছে, তা আরো কমার আভাস রয়েছে। বুধবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

বৃহস্পতিবার রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST