1. shahajahanbabu@gmail.com : admin :
টঙ্গীতে ডাইং কারখানায় ভয়াবহ আগুন - Pundro TV
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন



টঙ্গীতে ডাইং কারখানায় ভয়াবহ আগুন

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

গাজীপুরের টঙ্গীর বিসিকে একটি ডাইং ও ওয়াশিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২২ এপ্রিল) দুপুরে ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুপুর ২টার দিকে কারখানাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

স্থানীয়রা জানান, ওই কারখানায় বিভিন্ন ফ্যাক্টরির পণ্য ধোয়া ও শুকানোর কাজ করা হতো। কারখানাটি অনেক বড় হওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা করছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST