1. shahajahanbabu@gmail.com : admin :
ট্রেনে কাটা পড়ল আনু মুহাম্মদের আঙুল - Pundro TV
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন



ট্রেনে কাটা পড়ল আনু মুহাম্মদের আঙুল

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

রাজধানীর খিলগাঁওয়ে রেলগেটে ট্রেনে বাম পায়ের আঙুল কাটা পড়েছে তেল, গ্যাস, খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদের। আজ রবিবার খিলগাঁও থেকে কমলাপুর যাওয়ার জন্য ট্রেনে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বেলা ১১টায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখন জরুরি বিভাগে চিকিৎসা চলছে। হাসপাতালে নিয়ে আসা মাহাতাব নামে এক ব্যক্তি জানান, অধ্যাপক আনু মুহাম্মদ খিলগাঁও রেলগেট এলাকা থেকে কমলাপুর যাওয়ার জন্য একটি ট্রেনে ওঠার সময় পা পিছলে চাকার নিচে পড়ে যান। এতে তার বাম পায়ের সব আঙুল কাটা পড়ে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, খিলগাঁও রেলগেট থেকে ট্রেনে বাম পায়ের আঙুল কাটা অবস্থায় অধ্যাপক আনু মুহাম্মাদকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এখানে তার প্রাথমিক চিকিৎসা চলছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST