1. shahajahanbabu@gmail.com : admin :
কিশোরগঞ্জে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  - Pundro TV
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৩০ অপরাহ্ন



কিশোরগঞ্জে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিতঃ সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
নীলফামারী কিশোরগঞ্জে অতুল চন্দ রায় (১৮)নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার(৪ নভেম্বর) সকালে বড়ভিটার দক্ষিণ মেলাবর মাষ্টার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অতুল চন্দ্র একই গ্রামের নরেশ চন্দ্র রায়ের ছেলে ও রনচন্ডী স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী।
এলাকাবাসী সুত্রে জানা যায়, অতুলের বড় ভাই মিলনের বাড়ির ইট চুরি হওয়ায় মিলন ও তার স্ত্রী অতুলকে গালিগালাজ করেন। এরপরে অতুল রবিবার রাতে নিখোঁজ হয়। আজ সকালে বড় ভাই মিলনের বাড়ির পাশের বাঁশঝাড়ে গলায় রশি দিয়ে  ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর বিষয়টি জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST