1. shahajahanbabu@gmail.com : admin :
মনোনয়নপত্র বাতিল নিয়ে যা বললেন মাহি - Pundro TV
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন



মনোনয়নপত্র বাতিল নিয়ে যা বললেন মাহি

বিনোদন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। রোববার সকালে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

এর আগে মাহি শনিবার রাত সাড়ে ১১টার দিকে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন।

ওই পোস্টে মাহি লেখেন, যেটা খবর পেলাম, সেটা যদি সত্যি হয়, তা হলে আপনার কপালে খারাপ আছে বলে দিলাম। তবে এমন হুশিয়ারি কাকে উদ্দেশ করে দিয়েছেন তা উল্লেখ করেননি মাহি।

এদিকে রাজশাহী জেলা রিটার্নিং অফিসারের দপ্তর সূত্রে জানা গেছে, ভোটারদের স্বাক্ষরে অমিল থাকার অভিযোগে মাহির মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST