1. shahajahanbabu@gmail.com : admin :
প্রয়োজন ছাড়া জোট নয়: ওবায়দুল কাদের - Pundro TV
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:১২ অপরাহ্ন



প্রয়োজন ছাড়া জোট নয়: ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জোটের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রয়োজন না হলে জোট নয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, মনোনয়নের ব্যাপারে শরিকদের কথা এখনই আমরা ভাবছি না। যাদের জনপ্রিয়তা আছে তাদেরই মনোনয়ন দেওয়া হচ্ছে।

তিনি বলেন, জোটের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। একটি জোটের বিপরীতে আরেকটি জোট হয়। সে ক্ষেত্রে জোটের প্রয়োজন না পড়লে কেন জোট করতে যাব?

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, নতুন পুরাতন মিলিয়ে গ্রহণযোগ্য প্রার্থীকেই দেওয়া হবে মনোনয়ন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST