1. shahajahanbabu@gmail.com : admin :
বাংলাদেশের নির্বাচনি প্রক্রিয়াকে যেভাবে দেখছে বৈদেশিক কমিটি - Pundro TV
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন



বাংলাদেশের নির্বাচনি প্রক্রিয়াকে যেভাবে দেখছে বৈদেশিক কমিটি

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ার ওপর গভীরভাবে নজর রেখেছে যুক্তরাষ্ট্র সিনেটের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটি। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) এক টুইটবার্তায় এ কথা জানান তারা।

এর আগে স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, আমরা বাংলাদেশে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই।

 

ব্রিফিংয়ে এক বাংলাদেশি সাংবাদিক মিলারকে প্রশ্ন করেন—বিএনপি যেভাবে ‘সহিংসতাকে’ বেছে নিয়েছে, আপনার কী মনে হয় না, এর মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াকে খর্ব করছে দলটি?
জবাবে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মিলার বলেন, ‘আমরা বাংলাদেশে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই। নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হোক সেটাই আমরা চাই।’

আবারও মার্কিন নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে মিলার বলেন, ‘আমরা আমাদের এই নীতির বিষয়ে এর আগেও বেশ কয়েকবার স্পষ্ট করে বলে দিয়েছি।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST