1. shahajahanbabu@gmail.com : admin :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক তৃণমূল বিএনপির - Pundro TV
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন



প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক তৃণমূল বিএনপির

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন তৃণমূল বিএনপির নেতারা। রোববার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে দুই ঘণ্টাব্যাপী এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।দলের মহাসচিব তৈমুর আলম খন্দকার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। যদিও বৈঠকের বিষয়ে কিছু বলতে রাজি হননি তিনি।

সূত্রে জানা গেছে, রোববার রাতে দলটির একটি প্রতিনিধি দল গণভবনে যান। দুই ঘণ্টার বেশি সময় বৈঠক শেষে রাত ১০ টার দিকে প্রতিনিধি দলটি বেরিয়ে আসে।

তবে দলের একটি সূত্র বলছে আগামী নির্বাচনকে সামনে রেখেই প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠক।  এরই মধ্যে  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে তৃণমূল বিএনপি।

এদিকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের কাছে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে তৃণমূল বিএনপি। গত দুই দিনে দলটি মোট ৭৮টি ফরম বিক্রি করেছে। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত দলটির মনোনয়ন ফরম বিক্রি চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST