1. shahajahanbabu@gmail.com : admin :
প্রথম দিনেই আওয়ামী লীগের ফরম বিক্রি ১০৭৪ , আয় সোয়া ৫ কোটি টাকা - Pundro TV
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন



প্রথম দিনেই আওয়ামী লীগের ফরম বিক্রি ১০৭৪ , আয় সোয়া ৫ কোটি টাকা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য আওয়ামী লীগ প্রথম দিনেই ১ হাজার ৬৪টি মনোনয়ন ফরম বিক্রি করেছে। এর মধ্যে সরাসরি এক হাজার ৫০ জন আর অনলাইনে ১৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এতে দলটির আয় হয়েছে ৫ কোটি ৩২ লাখ টাকা।

তিনি জানান, প্রথম দিনেই এক হাজার ৬৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে সরাসরি এক হাজার ৫০ আর অনলাইনে ১৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে ঢাকা বিভাগে ২১৩টি, চট্টগ্রাম বিভাগে ১৯৮টি, সিলেট বিভাগে ৫৫টি, ময়মনসিংহ বিভাগে ১০৫টি, বরিশাল বিভাগে ৭৫টি, খুলনা বিভাগে ১২৫টি, রংপুর বিভাগে ১০৯টি ও রাজশাহী বিভাগে ১৬৯টি দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। ফরম বিক্রি থেকে আয় হয়েছে ৫ কোটি ৩২ লাখ টাকা।

এর আগে সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

পরে গোপালগঞ্জ-৩ আসনে নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে প্রথমে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ। এরপর মনোনয়ন ফরম সংগ্রহ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আগামী ২১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST