1. shahajahanbabu@gmail.com : admin :
আবারো বিএনপির ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের ঘোষণা - Pundro TV
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন



আবারো বিএনপির ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের ঘোষণা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

সরকারের পদত্যাগে এক দফাসহ বিভিন্ন দাবিতে আবারও ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি। একদিন বিরতি দিয়ে বুধবার ভোর ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা দেশব্যাপী অবরোধ কর্মসূচি ডেকেছে তারা।

এ নিয়ে পঞ্চম দফায় অবরোধ কর্মসূচি দিল দলটি। সোমবার বিকালে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীকে অবরোধ সফলের জন্য আহ্বান জানিয়ে রিজভী বলেন, দেশের গণতন্ত্র, ভোটাধিকারসহ সব অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলতেই থাকবে। বিজয় না হওয়া পর্যন্ত জনগণ এবার ঘরে ফিরবে না। এই আন্দোলনের বিজয় সুনিশ্চত।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST