1. shahajahanbabu@gmail.com : admin :
অবরোধ সমর্থনে রাজধানীর রাজপথে জামায়াতের বিক্ষোভ মিছিল - Pundro TV
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন



অবরোধ সমর্থনে রাজধানীর রাজপথে জামায়াতের বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

তুর্থ দফার অবরোধের প্রথম দিনে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার সকালে অবরোধ সমর্থনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের উদ্যোগে রাজধানীতে পৃথক পৃথকভাবে এ মিছিল অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের উদ্যোগে এক বিক্ষোভ মিছিলটি বিমানবন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন উত্তরা-পূর্ব জোনের টিম সদস্য আবু মুসআব, মহানগরের মজলিসে শুরা সদস্য এমএ হক মোল্লা, এএইচ শাহনেওয়াজ প্রমুখ।অবরোধ সমর্থনে রাজধানীর রাজপথে জামায়াতের বিক্ষোভ মিছিল

সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মুহাম্মদ জামাল উদ্দীন বলেন, বিতর্কিত নির্বাচন কমিশনের মাধ্যমে সরকার দেশে আবারও একতরফা নির্বাচন করে রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করার দিবাস্বপ্ন দেখছে। কিন্তু জনগণ সে ষড়যন্ত্র মোকাবিলায় স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসেছে। সরকারের পতন না হওয়া পর্যন্ত এই অবরোধ অব্যাহত থাকবে। তাই সরকারকে শুভবুদ্ধির পরিচয় দিয়ে তামাশা ও ভাঁওতাবাজির নির্বাচনের ষড়যন্ত্র বন্ধ করার আহ্বান জানাচ্ছি।

এদিকে মিরপুর ১১-তে বাংলা স্কুলের পাশে অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তরের জামায়াতের কর্মপরিষদ সদস্য নাসির উদ্দিন। এছাড়া রাজধানীর বাড্ডা-রামপুরা এবং মোহাম্মদপুরেও অবরোধের সমর্থনে মিছিল করেছেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের নেতাকর্মীরা।

সেগুনবাগিচায় সড়ক অবরোধ করেন দলটির নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণের মজলিসে শুরা সদস্য শাহীন আহমেদ খান, অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক প্রমুখ।

রাজধানীর নাজিম উদ্দিন রোডের চানখারপুল সড়কে অবরোধ করে মিছিল করেছেন নেতাকর্মীরা। সেখানে ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি জেনারেল মুহা. দেলাওয়ার হোসেন বলেন, বর্তমান অবৈধ ও ফ্যাসিবাদি সরকার আবারও প্রহসনের নির্বাচনের মাধ্যমে যে কোনোভাবে ক্ষমতায় আসতে চায়। বিরোধী দলগুলোর শীর্ষ নেতাকর্মীদের জেলখানায় রেখে তফসিল ঘোষণার পাঁয়তারা করছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, সরকারকে আর সেই সুযোগ দেওয়া হবে না।

অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা বাংলামোটর, ডেমরা, যাত্রাবাড়ী এবং মুগদা কমলাপুর বিশ্বরোডে সড়ক বন্ধ করে বিক্ষোভ মিছিল করেছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST