1. shahajahanbabu@gmail.com : admin :
বিএনপি কার্যালয়ের মূল ফটকে তালা, সামনে পুলিশের অবস্থান - Pundro TV
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন



বিএনপি কার্যালয়ের মূল ফটকে তালা, সামনে পুলিশের অবস্থান

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

তিন দিনের অবরোধের প্রথম দিনে আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলছে। ফটকের সামনের রাস্তায় পুলিশের সশস্ত্র অবস্থান দেখা গেছে।

কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের কাউকে দেখা যায়নি। কেন্দ্রীয় কার্যালয়ে কাউকে ঢুকতে দিচ্ছে না পুলিশ। সকাল ১০টার দিকে বিএনপি কার্যালয়ের সামনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ টিমকে টহল দিতে দেখা গেছে।

আজ মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে এমন চিত্র দেখা গেছে। তবে আজ কার্যালয় চত্বরে ‘ক্রাইম সিন’ লেখা বেষ্টনী দেখা যায়নি।

২৮ অক্টোবর মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দলটির কর্মীদের সংঘর্ষের পর এই চত্বরকে ‘ক্রাইম সিন’ ঘোষণা দিয়ে বেষ্টনী তৈরি করা হয়েছিল। গতকাল বিকেলেও ওই বেষ্টনী ছিল।

আজ সকালে নয়াপল্টনের আশপাশ এলাকায় বিভিন্ন মোড়ে পুলিশের সতর্ক অবস্থান দেখা গেছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST