মহাসমাবেশ যোগ দিতে আসা জামায়াতের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠি চার্জ
অনলাইন ডেস্ক
প্রকাশিতঃ
শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
জামায়াতে ইসলামীর ডাকে মহাসমাবেশ যোগ দিতে আসা দলটির নেতাকর্মীদের ওপর লাঠি চার্জ করেছে পুলিশ।
শনিবার সকালে মতিঝিলের শাপলা চত্বর আসার পথে আরামবাগের গলিতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা জড়ো হয়ে স্লোগান দিয়ে প্রবেশ করতে চাইলে পুলিশ লাঠি সার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।
পুলিশের অনুমতি না পেলেও পূর্বঘোষণা অনুযায়ী শনিবার সকাল থেকে রাজধানীর শাপলা চত্বরে মহাসমাবেশ করার চেষ্টা চালায় বাংলাদেশ জামায়াতে ইসলামী।