আসিফ ইশতিয়া লিওন:
ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর হামলার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ধর্মপ্রাণ মুসল্লীরা। শুক্রবার বাদ জুম্মা নীলফামারী পৌর শহরের বিভিন্ন মসজিদের মুসল্লীরা চৌরঙ্গী মোড়ের স্মৃতি অম্লান চত্বরে সমাবেশে সমবেত হয়।
এসময় সমাবেশে বক্তব্য রাখেন বড় মসজিদের পেশ ইমাম আশিকুর রহমান, শাহীপাড়া জামে মসজিদের খতিব আবু মূসা আজহারী, চৌধুরী পাড়া মসজিদের খতিব নুর মোহাম্মদসহ অন্যান্য মসজিদের ইমামরা।
সমাবেশ শেষে মুসল্লীরা স্টাফ কোয়াটার মোড় মসজিদের পেশ ইমাম আশিকুর রহমানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বাজার ট্রাফিক মোড়ে গিয়ে শেষ করে। এসময় বক্তারা ইসরায়েলের নির্মম আত্যাচারকে বৈশিক মানবিক বিপর্যয় মনে করে অবিলম্বে ফিলিস্তিনিদের শান্তি ও নিরাপত্তার দাবী জানান। এছাড়াও সকল মুসলিম দেশে ইসরাইলি পণ্য বয়কটের দাবী জানান বক্তারা।