1. shahajahanbabu@gmail.com : admin :
বন্যাস ভেসে এলো ভারতীয় নাগরিকের লাশ - Pundro TV
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন



বন্যাস ভেসে এলো ভারতীয় নাগরিকের লাশ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিতঃ শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে প্রবল বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় নিখোঁজদের একজনের মরদেহ নীলফামারীর ডিমলা অংশে তিস্তা নদী থেকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের কিছামত ছাতনাই চর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
পরে উভয় দেশের পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের নিকট মরদেহটি হস্তান্তর করে বিজিবি।
তাৎক্ষণিক উদ্ধার মরদেহের নাম-পরিচয় জানা যায়নি। ডিমলা থানার ওসি লাইছুর রহমান বলেন, সকাল ৮টার দিকে কিছামত চরে অজ্ঞাত পরিচয় বয়স অনুমানিক ৩৮ বছর বয়সী এক যুবকের মরদেহ দেখতে পেয়ে বিজিবিকে খবর দেন স্থানীয়রা।
পরবর্তীতে বিজিবি ডিমলা থানা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ, বিজিবি, বিএসএফ ও ভারতীয় পুলিশ উপস্থিত হয়। পতাকা বৈঠকের মাধ্যমে দুপুর দেড়টার দিকে ওই মরদেহ বিএসএফের নিকট হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST