1. shahajahanbabu@gmail.com : admin :
কিশোরগঞ্জে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত - Pundro TV
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন



কিশোরগঞ্জে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিতঃ বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

নীলফামারীর কিশোরগঞ্জে সুপারির গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সুধীরচন্দ্র রায় নামে এক কৃষক নিহত হয়েছেন। পুলিশ সোমবার সকালে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। দক্ষিণ বাহাগিলি ন্যাতরার বাজার এলাকায় রোববার রাতে ঘটনাটি ঘটেছে। নিহত কৃষক ওই এলাকার মৃত বিষেশ্বের রায়ের ছেলে।

এ ঘটনায় জড়িত সন্দেহে রাতেই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন একই এলাকার রাজেন্দ্রর ছেলে তেলেঙ্গা রায় ও তার স্ত্রী মিনতি রানী রায়। এলাকাবাসী জানান, সুধীরচন্দ্রের বাড়ির সীমানায় লাগানো সুপারি গাছ কেটে দেয় প্রতিপক্ষ তেলেঙ্গা ও তার লোকজন। প্রতিবাদ করায় রোববার সকালে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন।

রাতে ন্যাতরার বাজার থেকে সুধীরচন্দ্র বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ থানার ওসি রাজীব কুমার রায় জানান, এ ঘটনায় ৬ জনকে আসামি করে নিহতের ছেলে বাদী হয়ে হত্যা মামলা করেছেন। জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST