1. shahajahanbabu@gmail.com : admin :
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর সহায়তা প্রদান - Pundro TV
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন



বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর সহায়তা প্রদান

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

বান্দরবানে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক নারী পুরুষ ও শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, শিক্ষা সামগ্রীসহ নানা সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে বান্দরবান সেনানিবাসে এসব সহায়তা বিতরণ করেন সেনাবাহিনীর বান্দরবানের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ।

এসময় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন সম্প্রদায়ে ১০৭ জনের মাঝে ১০ লক্ষ ৯৫ হাজার নগদ টাকা, শিক্ষা উপকরণ, ঢেউটিন ও বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ বলেন, এবারে স্মরণকালের ভয়াবহ বন্যায় বান্দরবানের সাত উপজেলায় সেনা রিজিয়নের পক্ষ থেকে ২ হাজার ২৭৯ পরিবারকে নগদ সাড়ে আট লক্ষ টাকা, আড়াই লক্ষ লিটার বিশুদ্ধ পানি ও ৪ হাজার ১৮০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধ দেয়া হয়েছে। আগামীতেও সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরণের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ সময় সেনাবাহিনীর সদর জোনের অধিনায়ক লে.কর্নেল মাহমুদুল হাসান, মেজর শায়েক উজ জামানসহ সেনাবাহিনীর বিভিন্ন পদ মর্যাদার কর্মকর্তা এবং ক্ষতিগ্রস্থ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST