1. shahajahanbabu@gmail.com : admin :
কোথাও বর্ষণ, কোথাও আরও দুই দিন তাপপ্রবাহ - Pundro TV
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন



কোথাও বর্ষণ, কোথাও আরও দুই দিন তাপপ্রবাহ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় থাকায় দেশের বিভিন্ন জেলায় তাপমাত্রা বাড়ছে। ফরিদপুর, পাবনা, সিরাজগঞ্জ ও নীলফামারী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবার কোথাও বর্ষণও হতে পারে।

অধিদপ্তর আরও জানায়, মৌসুমি বায়ু উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

এদিকে বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, একই সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST