1. shahajahanbabu@gmail.com : admin :
ড. ইউনূসের বিরুদ্ধে মামলাবাজি বন্ধ করুন: ফখরুল - Pundro TV
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন



ড. ইউনূসের বিরুদ্ধে মামলাবাজি বন্ধ করুন: ফখরুল

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

নোবেলবিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলাবাজি বন্ধের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে ড. ইউনূসের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তিনি। আজ দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, ড. মুহাম্মদ ইউনূস হলেন এই জাতির একজন সূর্যসন্তান। শত বছর পরেও এই জাতির মানুষ তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করবে এবং লজ্জিত হবে এই ভেবে যে, এ রকম বরেণ্য একজন মানুষের সঙ্গে এই দেশের সরকার কী রকম নীচ আচরণ করেছিলো। ওনার বিরুদ্ধে সব মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, ড. ইউনূস এই দেশের একজন কীর্তিমান ব্যক্তি। ওনাকে যারা ছোটো করতে চান, অপমান করতে চান তারা আরেকবার জন্ম নিলেও ওনার সমান উচ্চতায় যেতে পারবেন না। এই অনিবার্য সত্যটা মেনে নিয়ে ওনাকে হেনস্তা করা বন্ধ করুন। এইসব মামলাবাজি বন্ধ করুন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST