1. shahajahanbabu@gmail.com : admin :
সাক্ষ্য সরাসরি প্রচার চায় ক্লিনটন দম্পতি - Pundro TV
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন



সাক্ষ্য সরাসরি প্রচার চায় ক্লিনটন দম্পতি

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

যৌন নিপীড়ক মার্কিন ধনকুবের জেফরি এপস্টিনের সঙ্গে সম্পর্কের বিষয়ে মার্কিন কংগ্রেসে সাক্ষ্য দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও তার স্ত্রী হিলারি ক্লিনটন। জনসমক্ষে ওই সাক্ষ্য প্রচারের আহ্বান জানিয়েছে১ এই দম্পতি। রিপাবলিকানরা যাতে বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে না পারে, সে জন্যই তিনি এ আহ্বান জানান। এএফপি।

এপস্টিনের সঙ্গে প্রভাবশালী ব্যক্তিদের যোগাযোগ এবং তার অপরাধের তথ্য কীভাবে ধামাচাপা দেওয়া হয়েছিল, তা নিয়ে তদন্ত করছে কংগ্রেসের হাউস ওভারসাইট কমিটি। এই কমিটির সামনেই ক্লিনটন দম্পতিকে রুদ্ধদ্বার সাক্ষ্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। শুরুতে ক্লিনটন দম্পতি আপত্তি জানালেও রিপাবলিকানরা কংগ্রেস অবমাননার অভিযোগে ভোট নেওয়ার হুমকি দেওয়ার পর তারা সাক্ষ্য দিতে রাজি হন।

তবে বিল ক্লিনটন শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, রুদ্ধদ্বার কক্ষে সাক্ষ্য নিলে তা হবে প্রহসনের বিচারের মতো। তিনি বলেন, ‘আসুন খেলা বন্ধ করি এবং সঠিক উপায়ে জনসমক্ষে শুনানির মাধ্যমে এটি শেষ করি।’

সাবেক মার্কিন ররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও একই সুরে কথা বলেছেন। তিনি বলেন, ‘আপনারা যদি এই লড়াই-ই চান, তবে তা জনসমক্ষেই হোক।’ তিনি আরও বলেন, তারা যা জানেন, তা ইতোমধ্যে কমিটিকে জানানো হয়েছে

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST